1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুন্সীগঞ্জে ভাড়া বাসায় মিলল মা-মেয়ের মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মুন্সীগঞ্জে ভাড়া বাসায় মিলল মা-মেয়ের মরদেহ

প্রতিনিধি

মুন্সীগঞ্জে ভাড়া বাসায় মিলল মা-মেয়ের মরদেহ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আমেনা বেগম (৩৫) ও তার মেয়ে মরিয়ম (১০)। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তিনি পেশায় দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চার মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার সকালে ওই বাড়িতে কারো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, নিহত আমেনা বেগমের স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে তিনি পলাতক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পরবর্তী কার্যক্রম চলমান। পরে আরও বিস্তারিত জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!