1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি

রাজধানীর মুগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, প্রাইভেটকারসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রীন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) ও মো. আল আমিন (২৪)।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুগদা থানা পুলিশের একটি টহল দল গ্রীন মডেল টাউন এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার দেখতে পায়। গাড়ির ভেতরে থাকা পাঁচ ব্যক্তির আচরণ ও কথাবার্তা পুলিশ সদস্যদের কাছে সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় কৌশলে দুই ব্যক্তিকে গাড়ি থেকে বের হয়ে পাশের বাউন্ডারি ওয়ালের কাছে কিছু ফেলতে দেখা যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আরেকটি টহল দলকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে ওয়ালের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এরপর প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ডিসি মিডিয়ার এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!