1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তিযুদ্ধে শহীদের নির্ভুল তালিকা হচ্ছে, সংসদে জানালেন মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুক্তিযুদ্ধে শহীদের নির্ভুল তালিকা হচ্ছে, সংসদে জানালেন মন্ত্রী

প্রতিনিধি

স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা এখনো না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধের শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও সর্বজনগ্রাহ্য তালিকা প্রণয়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, এ উদ্যোগ সফল হলে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার সব ব্যক্তির আত্মত্যাগ যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা পাবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করছে।

তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে শহীদ বেসামরিক মুক্তিযোদ্ধা ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর শহীদ ১ হাজার ৫৪১ জন, শহীদ বিজিবি সদস্য ৮১৭ জন, শহীদ পুলিশ সদস্য ৪২৩ জন এবং শহীদ আনসার বাহিনীর একজন সদস্য রয়েছেন।

এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০ সাল থেকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৪৮১ জনের নাম বাতিল করা হয়েছে।

অন্যদিকে সংসদে কৃষি খাত নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, সার সরবরাহ ব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগে ২ হাজার ৩১১ জন ডিলারের তালিকা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের ডিলারশিপ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে বিসিআইসি ও বিএডিসির অধীনে মোট ১১ হাজার ৫ জন সার ডিলার রয়েছেন।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সংসদে জানান, ২০৪০ সালের মধ্যে ৫৫ দশমিক ৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং দুই কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!