1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আমিনুল হকের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আমিনুল হকের

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর–১৬ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। প্রচারণার তৃতীয় দিনে তিনি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন আমিনুল হক। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আয়োজিত পথসভায় বক্তব্যে আমিনুল হক বলেন, তার নির্বাচনী ইশতেহারে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি বলেন, “আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান হবে না। মাদকের বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করব এবং একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলব।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারাবে। এ ধরনের ব্যক্তিদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

আমিনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকার সমস্যা ও জনদুর্ভোগগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে সাবেক এই ফুটবলার বলেন, নির্বাচন কমিশনের সব আইন ও বিধিবিধান মেনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে তার নির্বাচনী প্রচারণা পরিচালিত হচ্ছে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!