1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিঠাপুকুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, আরও একজন আশঙ্কাজনক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিঠাপুকুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, আরও একজন আশঙ্কাজনক

প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নেশাজাতীয় অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১ জুন) সকালে উপজেলার বালারহাট ইউনিয়নে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃতরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। এছাড়া এরশাদ মিয়া (৪০) নামে আরও একজন গুরুতর অসুস্থ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি একসঙ্গে নিষিদ্ধ অ্যালকোহল বা রেকটিফায়েড স্পিরিট পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাতভর তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এর মধ্যে ছাত্তার মিয়া বাড়িতেই মারা যান। হুজুর আলীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অপরদিকে সাজু মিয়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর অসুস্থ এরশাদ মিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অ্যালকোহল পানের কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ এবং মিঠাপুকুর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু পরিবার মরদেহের ময়নাতদন্ত এড়াতে দ্রুত দাফনের প্রস্তুতি নিচ্ছিল। প্রশাসন মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!