1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ার শ্রমবাজার শর্তে আটকে থাকতে পারে: নূরুল হক নূর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মালয়েশিয়ার শ্রমবাজার শর্তে আটকে থাকতে পারে: নূরুল হক নূর

প্রতিনিধি

মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তে বাংলাদেশ সম্মত না হলে দেশটির শ্রমবাজার আবারও বন্ধই থেকে যেতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর

বুধবার (৬ মে) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এক অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ সময় ধরে কয়েক দফায় খোলা ও বন্ধ হয়েছে। ২০০৮ সালে প্রথমবার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়। ২০২২ সালে আবার চালু হলেও ২০২৪ সালে তা পুনরায় বন্ধ হয়ে যায়, যা এখনো কার্যত বন্ধ রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছিল, যার মধ্যে কিছু শর্ত মানলে বাংলাদেশ থেকে মাত্র ৫ থেকে ৭টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে। পরে তিনটি শর্ত শিথিল হলেও বর্তমানে ৪২৩টি এজেন্সির একটি তালিকা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম—যে নামেই বলা হোক—এই শর্তগুলোতে রাজি না হই, তাহলে শ্রমবাজার আগের মতোই বন্ধ থাকবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ পক্ষ থেকে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের সফরে মালয়েশিয়াকে ৪২৩টি অনুমোদিত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!