1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিনিধি

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ
মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত চি‌কিৎসকরা হাইকমিশনার মো. নাজমুল ইসলামের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ জানুয়া‌রি) মালদ্বীপের বাংলা‌দেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়।বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান। তি‌নি বলেন, প্রবাসী বাংলাদেশি ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।

এছাড়া হাইকমিশনার প্রবাসী বাংলাদে‌শি ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তি‌নি বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!