1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আ. লীগ নেতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আ. লীগ নেতা

প্রতিনিধি

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আ. লীগ নেতা
চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র মাহ্ ফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

গতকাল বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমদ্দার বাড়িতে মরহুমা বদরুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মায়ের দাফন শেষে বিকেলেই মাহ্ ফুজুল হককে আবার কারাগারে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহ্ ফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজুল হকের মা বদরুন্নেসা গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে রাজধানীর কেরানীগঞ্জ করারাগার থেকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকা ফরিদগঞ্জে আসেন। কারা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “প্যারোলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুক্তির আদেশ পাওয়ার পর ঢাকা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাহ্ ফুজুল হককে ফরিদগঞ্জে আনা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।”

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের ৮ অক্টোবর রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহ্ ফুজুল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!