1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মামদানি ভারতীয়দের ঘৃণা করেন, বললেন ট্রাম্পের ছেলে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মামদানি ভারতীয়দের ঘৃণা করেন, বললেন ট্রাম্পের ছেলে

প্রতিনিধি

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। ফক্স নিউজকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন এরিক।

এক সময় নিউইয়র্ক বিশ্বের সেরা শহর হলেও ‘রাজনীতির’ কারণে শহরটি তার সেরার খেতাব হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মামদানির কড়া সমালোচনা করে ট্রাম্প পুত্র বলেন সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটরা শহরের যা প্রয়োজন তা বোঝে না। এরিক বলেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে যে সমাজবাদী ও কমিউনিস্ট। যিনি গ্রোসারি দোকানগুলোকে জাতীয়করণ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান, ইহুদিদের ঘৃণা করেন, ভারতীয়দের ঘৃণা করেন।”

এদিকে গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েন জোহরান মামদানি। এদিন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। তিনি বিপুল ভোটে জয় পেয়ে মেয়র হন।

হুজাতি ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তবে তার সমর্থকরা বলছেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণার চালিয়েছেন, সেটিরই জয় হয়েছে।

গত বছর সামান্য অর্থ এবং পরিচিতি নিয়ে কোনো রকম প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিয়েছিলেন জোহরান মামদানি। এরপর ধীরে ধীরে মানুষের মন জয় করে নেন তিনি। যা তাকে শহরটির প্রথম মুসলিম মেয়র হওয়ার সুযোগ করে দেয়।

সূত্র: ফক্স নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!