1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মান্দায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

মাহবুবুজ্জামান সেতু

মান্দায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় জাকিরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (সন্ধ্যা ৬টার দিকে) নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গরু ব্যবসায়ী মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি চৌবাড়িয়া গরুর হাট থেকে সতীহাটের দিকে ফেরার পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে চলন্ত একটি গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!