1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মান্দায় কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের রেবা আখতার আলিম মাদ্রাসা কেন্দ্রে দুই দিনব্যাপী এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন।

তিনি জানান, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ২০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!