ইপেপার / প্রিন্ট
দাখিলনওগাঁর মান্দায় নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, প্রকৌশলী মোস্তাকিন হোসেন সরকার ওরফে নয়ন,অধ্যক্ষ মোজাফফর হোসেন, ফজলুল বারী সাফি, গোলাম মোস্তফা, স্বাধীন কৃষ্ণ রায়, কাজেম উদ্দিন প্রামাণিক, জাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও আকবর আলী প্রামাণিক।
এসময় নয়নের পক্ষে উপস্থিত ছিলেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আল হেলাল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরাজ মাস্টার, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন শাহ্, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুক্তার হোসেন, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহ্, ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন কৃষকদলের যুগ্ম-আহবায়ক কাজেম কবিরাজ, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার, ১০ নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সুমন এবং নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক জাকারিয়া জনি প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হন জামায়াত নেতা ইয়াছিন আলী। জটিল রোগে আক্রান্ত হয়ে গত বছরের ২১ নভেম্বর মারা যান তিনি । এর পর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আগামি ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।