1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মানুষরূপী শয়তানদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঠেকানো যাবে না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘মানুষরূপী শয়তানদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঠেকানো যাবে না’

প্রতিনিধি

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ধর্ষণচেষ্টার শিকার চার বছরের এক শিশুকে দেখতে হাসপাতালে গিয়ে সমাজে নৈতিক অবক্ষয় ও সামাজিক সচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “সমাজে যারা মানুষরূপী শয়তান হয়ে বাস করছে, তাদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

শুক্রবার (২২ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে আহত শিশুটির খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিশুটির মা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

জেলা প্রশাসক বলেন, এ ঘটনার বিচার নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, শিশুটি শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছে। “আমারও একটি কন্যাসন্তান আছে। মেয়েটিকে দেখে খুব কষ্ট লেগেছে। সে একদম ফুলের মতো একটি শিশু,”— বলেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “অনেক সময় কিছু পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু ঘটনার পর প্রতিবাদ করলেই হবে না; অপরাধ সংঘটিত হওয়ার আগেই সামাজিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঘটনা কাভার করতে গিয়ে সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “যারা দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!