1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদুরোকে ধরতে গিয়ে কোনো সেনা নিহত হয়নি, জানালেন ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মাদুরোকে ধরতে গিয়ে কোনো সেনা নিহত হয়নি, জানালেন ট্রাম্প

প্রতিনিধি

মাদুরোকে ধরতে গিয়ে কোনো সেনা নিহত হয়নি, জানালেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে যাওয়া কোনো সেনা নিহত হননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।

ট্রাম্প জানিয়েছেন, চারদিন আগেই মাদুরোকে আটকের অভিযান চালানোর কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ না হওয়ায় তারিখ পরিবর্তন করা হয়।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “অভিযানটি আমি সরাসরি দেখতে পেরেছি। আমি অভিযানের প্রতিটি অংশ দেখেছি। ভেনেজুয়েলায় অভিযানে থাকা সেনা ও আমরা যারা ফ্লোরিডায় ছিলাম তাদের মধ্যে যোগাযোগ হয়েছে সেগুলোও শুনতে পেয়েছি।”

“আমাদের সেনাদের যে পেশাদারিত্ব, তাদের নেতৃত্ব দেখা ছিল অসাধারণ ব্যাপার। আমাদের যে সরঞ্জাম আছে সেগুলোর কোয়ালিটি, এগুলো কত ভালো কাজ করে তা দেখতে পারাও ছিল অসাধারণ”

কোনো সেনা নিহত হয়নি জানিয়ে ট্রাম্প বলেছেন, “কয়েকজন আহত আছে। কিন্তু আমাদের দিকে কোনো নিহত নেই। এটি সত্যিই অসাধারণ।”

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের সময় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেটির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাস্যরসে পরিণত হয়েছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা এখন আর হাসির পাত্র নই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!