1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম, যৌথবাহিনীর টহল জোরদার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদারীপুরে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম, যৌথবাহিনীর টহল জোরদার

প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বাকি আছে আর মাত্র একদিন। মাদারীপুরের ৫টি উপজেলায় পৌঁছানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সব সরঞ্জাম। এখন নেওয়া হচ্ছে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পাঠানোর প্রস্তুতি।

নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে ও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মাদারীপুরের তিনটি আসনে মোট ৩৮১টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮৭ হাজার ৭১২ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৮৫৮ জন। এছাড়া আরও ১২ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে অধির আগ্রহে অপেক্ষা করছে ভোটাররা। সৎ যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান তারা।

বুধবার ভোটকেন্দ্রে পাঠানো হবে ব্যালটসহ ভোটগ্রহণের সব সরঞ্জাম। ভোটের মাঠে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে মাঠে কাজ করছে ৬০০ সেনাবাহিনী, ১৭৭ জন বিজিবি, পুলিশ, র‍্যাব ও একাধিক গোয়েন্দা সংস্থা, ম্যাজিস্ট্রেটের টহল টিমসহ প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে ১৩ জন করে আনসার সদস্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!