1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ছাত্রলীগের পুরস্কার ঘোষণা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ছাত্রলীগের পুরস্কার ঘোষণা

প্রতিনিধি

সোমবার (২৪ জুন) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রেরণের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ জুন, ২০২৪ তারিখ থেকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বই’। বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার।

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা প্রদানকারীদের তথ্য প্রেরণের ঠিকানা:

১. বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ)
২. ই-মেইল : officecellbsl@gmail.com
৩. হটলাইন নম্বর : ০১৭ ১১ ৪২২ ১৩৭ অথবা ০১৬ ২৮ ৪৭৮ ৯৯১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!