1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ঘুষিতে প্রাণ গেল তরুণের - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ঘুষিতে প্রাণ গেল তরুণের

প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বোন জামাই বাবুর সঙ্গে হাতাহাতিতে জড়ান মো. শাকিল (১৮) নামের এক তরুণ। হাতাহাতির এক পর্যায়ে বাবুর ঘুষিতে প্রাণ হারান শাকিল।

সোমবার (১ মে) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলের বড় ভাই শাহিন বলেন, শাকিল সোহরাওয়ার্দী উদ্যানে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করত। পাশাপাশি সে গাঁজা সেবন ও বিক্রি করত। আমার ছোট বোন জামাই বাবু শাকিলের সহযোগী হিসেবে কাজ করত। আজ ভোরের দিকে মাদক বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। বাবুর ঘুসিতে আমার ছোট ভাই শাকিল অচেতন হয়ে পড়ে।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে শাকিলের মাথায় পানি ঢালি। অনেক চেষ্টা করেও ওর জ্ঞান ফেরাতে পারছিলাম না। পরে দ্রুত ওকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে বাবু পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, আমরা কামরাঙ্গীরচরের ৪০ নম্বর রোডের ১১২ নম্বর বাড়িতে ভাড়া থাকি। আমাদের বাবার নাম বাবুল হোসেন
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!