1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠে নামার আগমুহূর্তে ছিটকে গেলেন ব্রাজিল-আর্জেন্টিনার ৩ তারকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

মাঠে নামার আগমুহূর্তে ছিটকে গেলেন ব্রাজিল-আর্জেন্টিনার ৩ তারকা

প্রতিনিধি

ফিফার মার্চ উইন্ডোতে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনাসহ ফুটবলের পরাশক্তি দেশগুলো। এই দুটি ম্যাচের পরই আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করা হবে। ফলে প্রীতি ম্যাচ হলেও কড়া পর্যবেক্ষণে থাকবেন ফুটবলাররা। মার্চের শেষদিকে ব্রাজিল দুই ইউরোপীয় দেশ এবং আর্জেন্টিনা দুই আফ্রিকান দেশের মোকাবিলা করবে। তার আগমুহূর্তে দুঃসংবাদ পেয়েছে লাতিন দুই বিশ্বচ্যাম্পিয়নই।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) তারা অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়বে। অন্যদিকে, লিওনেল মেসিদের দুই ম্যাচের সূচি চূড়ান্ত করতে বেশ কাঠখোট্টা পোহাতে হয়েছে। প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিসিমা ও কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল হয় আর্জেন্টিনার। বিকল্প ভেন্যুতে স্পেন ম্যাচ আয়োজনের আলোচনা চললেও, শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। এরপর গুয়াতেমালার সঙ্গে সূচি ঠিক করার পর ফিফার অনুমতি না পাওয়ায় বাতিল হয় সেই ম্যাচও। এরপর জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে খেলার ফিক্সচার দিয়েছে আলবিলেস্তেরা।

বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। যা হবে বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপের আগে শেষ ম্যাচ। এর আগে মৌরিতানিয়া মরক্কোর মাঠে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেই ম্যাচটি বাতিল করা হয়েছে। এই দলের সঙ্গে খেলা চূড়ান্ত হওয়ার আগেই গুয়াতেমালা ম্যাচকে কেন্দ্র করে স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। সেই দলও বহাল রাখা হয়েছে, তবে চোটের কারণে দুটি পরিবর্তন হয়েছে আর্জেন্টিনাকে।

আর্জেন্টিনার ঘরোয়া লিগে রিভার প্লেটের হয়ে খেলার সময় রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটে পড়ে আসন্ন দুই প্রীতি থেকে ছিটকে গেছেন। তার বিকল্প হিসেবে ডাকা হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলা রাইটব্যাক নাহুয়েল মোলিনাকে। তিনি সম্প্রতি ক্লাবের জার্সিতে দারুণ ফর্মে আছেন। এ ছাড়া অলিম্পিক মার্শেইয়ের হয়ে খেলা সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে গেছেন জাতীয় দলের স্কোয়াড থেকে। সে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে ডাকা হয়েছে রিভার প্লেটে খেলা সেন্টারব্যাক লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে। ২০২৪ কোপা আমেরিকার পর তার আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি।

অন্যদিকে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য আরও আগেই স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দল থেকে নাম কাটা পড়েছে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসের। ইংলিশ কারাবাও (এফএ) কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে গানারদের হারের ম্যাচে তিনি ডান পায়ে চোট পান। ফলে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই তারকা, মাগালায়েসের বদলি হিসেবে কাউকে নতুন করে ডাকবেন না আনচেলত্তি।

সেন্ট্রাল ডিফেন্ডারের চোট নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের স্কোয়াড থোকে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল মাগালায়েস। রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ লিগ কাপের ফাইনাল শেষে ডান হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানান এই অ্যাথলেট। পরীক্ষার পর ফিফার আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো মাগালায়েস ফিট নন বলে নিশ্চিত হওয়া গেছে। তার বদলি হিসেবে কোনো খেলোয়াড়কে ডাকা হবে না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!