1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

প্রতিনিধি

পাকিস্তানের জার্সিতে বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন মাজ সাদাকাত। গতকাল সিনিয়র দলের সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নিজের জাত চেনালেন এই ওপেনার। ওপেনিংয়ে নেমে শতাধিক রানের জুটি গড়েছেন। দলের সর্বোচ্চ স্কোরার তিনি, এমনকি সেরা বোলিং ফিগারও তার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর নায়ককে ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে ১২৮ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে সাদাকাত ৪৬ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। পরে বল হাতেও সাফল্য পান তিনি। হারিস রউফের সমান ৩ উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র ২৩। ৪৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৫ রান করা এই ব্যাটারের পারফরম্যান্সে মুগ্ধ সালমান আগা।

ম্যাচের পর অধিনায়ক তাকে নিয়ে প্রশংসা করলেন, ‘মাজ সাদাকাত একজন কোয়ালিটি প্লেয়ার। শুরুতে সে ও সাহিবজাদা যেমন ব্যাট করেছে, দারুণ ছিল। আগ্রাসী ব্যাটিং চালিয়েছে। মাজ সাদাকাত এমন প্লেয়ার যে কিনা ১০-১২ ওভার ব্যাট করলে খেলাটা নিজেদের দিকে নিয়ে যাবে। এখানে তাদের কৃতিত্ব দিতে হবে। পরে আমি এবং রিজওয়ান গিয়ে কেবল সেই ধারাটাই চালিয়ে গিয়েছি। আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম। আমি গিয়ে রিজওয়ানকে বলেছি আমরা একসাথে অনেক জুটি গড়েছি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেকের পর থেকে। এখন এই সিরিজ জেতার জন্য আমাদের আর দুইটি জুটি গড়তে হবে। একটি করেছি, আশা করি শেষ ম্যাচে আরও একটি গড়তে পারব।’

যেকোনো দলের বিপক্ষেই রান করতে পারবেন ব্যাটাররা, বিশ্বাস সালমানের, ‘আমরা নিজেদের খেলাটা খেলতে চেয়েছি। আমরা জানি আমরা ভালো দল, ভালো ব্যাটিং ইউনিট। নিজেদের সুযোগ দিলে আমরা যেকোনো দলের বিপক্ষেই রান করতে পারব এই বিশ্বাস আমাদের আছে।’

দলের বোলিং প্রসঙ্গে সালমান জানিয়েছেন, ‘আমরা বেশ ভালো বোলিং দল। এমন পিচে, আমাদের ভালো বোলিং ইউনিট আছে। আমরা যেকোনো দলকেই অলআউট করে দিতে পারি। আজকে দারুণ বল করেছি, এটা কেবল ধরে রাখতে চাই।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!