1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের পরই আগুন-ভাঙচুর, আটক ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাগুরায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের পরই আগুন-ভাঙচুর, আটক ৩

প্রতিনিধি

মাগুরায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের আধাঘণ্টা পরই সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় বিক্ষুব্ধরা কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি পতাকা উত্তোলনের বেদি ভেঙে ফেলে এবং রাস্তার মাঝখানে পতাকায় আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সনিয়া খাতুন এবং ওসমান নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ নেতা এনামুল হক হিরোক আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ জন নেতা-কর্মীকে নিয়ে শহরের জামরুলতলা এলাকায় ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন।

তারা দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ না করলেও কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোনাজাত করে কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেন। পরে তারা স্থান ত্যাগ করলে কিছুক্ষণ পরই স্থানীয় বিক্ষুব্ধরা ঘটনাস্থলে এসে সেখান থেকে পতাকা খুলে নিয়ে পতাকা উত্তোলনের বেদি ভাঙচুর করে। একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে পতাকায় আগুন দেয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে থাকা কাঠের টেবিল ও চেয়ারেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঢাকা পোস্টকে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারপরও যারা আইন অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!