1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মরিশাসের প্রেসিডেন্টের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

মরিশাসের প্রেসিডেন্টের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

প্রতিনিধি

বাংলাদেশ সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন আজ রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে তিনি পতœী সয়যুক্তা রূপন ও সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর আগারগাঁওস্থ  মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যান। 
পরিদর্শনের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রজ্জ্বলিত শিখা চির অম্লান’-এ পুস্পাঞ্জলী নিবেদন করেন। প্রায় ৫০ মিনিটের পরিদর্শন শেষে জাদুঘরের মন্তব্য বইয়ে তিনি মন্তব্যও লেখেন। 
এতে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের প্রতিক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি বাংলাদেশের ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে।” 
পৃথ্বীরাজ সিংই মরিশাসের প্রথম কোন প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফর করলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে সাবেক সংস্কৃতি মন্ত্রী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের ও জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে রূপনকে স্বাগত জানান। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
পৃথ্বীরাজ সিং ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩’ এ যোগ দিতে গতকাল ঢাকায় পৌঁছেছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!