1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মরিচ ছিটিয়ে ডাকাতির চেষ্টা, নারীকে ২৫ সেকেন্ডে ২০ বার চড় দোকানির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মরিচ ছিটিয়ে ডাকাতির চেষ্টা, নারীকে ২৫ সেকেন্ডে ২০ বার চড় দোকানির

প্রতিনিধি

ভারতের গুজরাটে স্বর্ণ দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছেন এক নারী। ওই সময় নারী ডাকাততে শায়েস্তা করতে ২৫ সেকেন্ডের মধ্যে ২০ বার চড় মারেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩ নভেম্বর এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে এটি ভাইরাল হয়।
ওই ডাকাত তার মুখ দোপাট্টা দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর কয়েক মুহূর্ত পরই দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন তিনি। দোকানি বিষয়টি বুঝতে সঙ্গে সঙ্গে ওই নারীকে ধরে একের পর এক চড় দিতে থাকেন।
এনডিটিভি জানিয়েছে, মরিচের গুঁড়া ওই দোকানির চোখে লাগেনি। তাই ভয়াবহ ডাকাতি থেকে তিনি বেঁচে যান। ঘটনা বুঝতে পেরে ওই নারীকে চড় মারতে মারতে বাইরে নিয়ে যান তিনি।
পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার শিকার হলেও ওই দোকানি কোনো ধরনের মামলা করেননি। তবে পুলিশ স্বউদ্যোগে সিসিটিভির ফুটেজ দেখে নারী ডাকাতকে শনাক্তের চেষ্টা করছে।
আহমেদাবাদ পুলিশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে এক পোস্টে লিখেছেন, “এই ঘটনায়, দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দুইবার দেখা করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো মামলা করতে চান না। তা সত্ত্বেও পুলিশ নিজে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!