1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মব তৈরি করে নির্বাচন ঘোলাটের অভিযোগ, জামায়াতের হুঁশিয়ারি— ‘সন্ত্রাস হলে কঠোর প্রতিরোধ’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মব তৈরি করে নির্বাচন ঘোলাটের অভিযোগ, জামায়াতের হুঁশিয়ারি— ‘সন্ত্রাস হলে কঠোর প্রতিরোধ’

প্রতিনিধি

নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করছে—এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, জামায়াতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী আচরণ হলে তা শক্তভাবে প্রতিহত করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা এলাকা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মোবারক হোসাইন বলেন, “আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। কোনো বিশৃঙ্খলায় জামায়াত জড়াতে চায় না। নির্বাচনী আচরণবিধি দেখভালের দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো ধরনের সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়—এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

মোবারক হোসাইন আরও বলেন, জামায়াত শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও সন্ত্রাস ও ভয়ভীতির কাছে নত হবে না। “দেশের মানুষ আগামী দিনে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আমরা সব প্রস্তুতি নিয়েই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করব, ইনশাআল্লাহ,” বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. মুহিবুল্লাহসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!