1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যে শান্তির আশা, সুইজারল্যান্ডে শুক্রবার সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে শান্তির আশা, সুইজারল্যান্ডে শুক্রবার সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত সমঝোতা চুক্তি আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে স্বাক্ষরিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর গত রোববার তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার ঘোষণা দেয়।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লুসার্ন হ্রদের উপরে অবস্থিত পাহাড়বেষ্টিত বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে চুক্তি স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার দিক বিবেচনায় তিন দিক পানি বেষ্টিত এই স্থানটি যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের পছন্দে নির্বাচিত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও ব্যবহারিক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে সুইজারল্যান্ড।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাঘের গালিবাফ ইতোমধ্যে চুক্তির রূপরেখায় ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন।

তবে চুক্তির মূল খসড়া এখনও প্রকাশ করা হয়নি। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উভয় পক্ষ কী ধরনের সমঝোতায় পৌঁছেছে, তা এখনও স্পষ্ট নয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিএনএনকে জানিয়েছেন, চুক্তিটি মাত্র দেড় পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত দলিল। তবে এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!