1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যের হামলায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৭; দূতাবাসগুলোর সতর্ক নজরদারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের হামলায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৭; দূতাবাসগুলোর সতর্ক নজরদারি

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা যান। এছাড়া বাহরাইন-এ আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।

কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন চার বাংলাদেশি—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তারা চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল আছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের খোঁজখবর রাখছে এবং রাষ্ট্রদূত নিজেও হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেছেন।

সংযুক্ত আরব আমিরাত ও মানামায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস কর্তৃপক্ষ জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে সতর্ক থাকতে এবং প্রবাসীদের স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দিতে বলা হয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!