1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মজলুম মুসলিমদের জন্য যে দোয়া করবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মজলুম মুসলিমদের জন্য যে দোয়া করবেন

প্রতিনিধি

মুসলিমরা এক দেহের মতো। মানুষের শরীরের কোনো একটি অংশে আঘাত পেলে যেমন পুরো শরীরে যন্ত্রণা হয়, ঠিক তেমনি মুসলিমদের কেউ আঘাত পেলে বা নির্যাতনের শিকার হলে অন্যরাও ব্যথিত হন, তাদের সহায়তায় এগিয়ে আসার চেষ্টা করেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈমানদারদের সাথে একজন ঈমানদারের সম্পর্ক ঠিক তেমন যেমন দেহের সাথে মাথার সম্পর্ক। সে ঈমানদারদের প্রতিটি দুঃখ-কষ্ট ঠিক অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে। (মুসনাদে আহমাদ: ৫/৩৪০)
হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বুখারি, হাদিস : ১৭৩২)
কোথাও কোনো মুসলিম আক্রান্ত বা নির্যাতিত হলে অন্যদের উচিত যথাসম্ভব প্রতিহত করা, আক্রান্ত মুসলিমদের সাহায্য করা। প্রতিরোধ গড়া সম্ভব না হলে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা জরুরি। মজলুম মুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি করা উচিত সবার। দোয়াটি হলো—

رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ

উচ্চারণ : রাব্বানাগফির লানা ওয়ালি-ইখওয়া-নিনাল্লা-জীনা সাবাকুনা- বিল ইমান, ওয়া-লা তাজআল ফী কুলু-বিনা গিল্লাল্লিল্লাজীনা আ-মানূ রাব্বানা ইন্নাকা গাফূরুর রাহীম।

অর্থ : হে আমাদের রব! আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সূরা হাশর, আয়াত : ১০)

এছাড়াও আরেকটি দোয়া করা যেতে পারে। দোয়াটি হলো—

رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارً اِنَّکَ اِنۡ تَذَرۡهُمۡ یُضِلُّوۡا عِبَادَکَ وَ لَا یَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا کَفَّارًا رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا

উচ্চারণ : রাব্বি লা তাযার আলাল আরদ্বি মিনাল কাফিরিনা দাইয়্যারা, ইন্নাকা ইং-তাযালহুম, ইউদ্বিল্লু ইবাদাক, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাং-কাফ্ফারা। রাব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা, ওয়ালিমাং দাখালা বাইতিয়া মু’মিনাও-ওয়ালিল মু’মিনিরা ওয়াল মু’মিনাত, ওয়ালা তাজিদি-দ্বালিমিনা ইল্লা-তাবারা।)

অর্থ : হে আমার রব! পৃথিবীতে কোনো কাফিরকে রেহাই দেবেন না। যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদের বিপথে নিয়ে যাবে, আর শুধু পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। হে আমার প্রতিপালক! আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে, তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ, আয়াত: ২৬-২৮)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!