1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মক্কায় ১৫শ শতকের কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মক্কায় ১৫শ শতকের কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী

প্রতিনিধি

পবিত্র নগরী মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত দ্য হলি কোরআন মিউজিয়ামে প্রদর্শন করা হচ্ছে পবিত্র কোরআনের একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি। এর বয়স আনুমানিক ১৫শ শতক বা হিজরি নবম শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে।

লেভান্টাইন নাসখ লিপিতে লেখা এই পাণ্ডুলিপিটি এর সূক্ষ্ম অলংকরণ ও নান্দনিক স্বর্ণালংকারের জন্য বিশেষভাবে নজর কাড়ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন দেখা যায় এই হাতে লেখা কপিটির নকশা ও শৈল্পিক সৌন্দর্যে।

এই মূল্যবান পাণ্ডুলিপিটি সংরক্ষিত রয়েছে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজে। কোরআন জাদুঘরের বর্তমান প্রদর্শনীটি একটি যৌথ উদ্যোগের অংশ, যার লক্ষ্য কোরআনের ঐতিহ্যবাহী সম্পদ ও বিরল পাণ্ডুলিপিগুলো জনসাধারণের সামনে তুলে ধরা।

আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী দর্শনার্থীদের জন্য শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ও বৌদ্ধিক অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করে। ইতিহাস, শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে এই প্রদর্শনী ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

উল্লেখ্য, মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে গড়ে ওঠা দ্য হলি কোরআন মিউজিয়াম কোরআনের ইতিহাস, সংরক্ষণ ও শিল্পরীতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!