1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বিপুল প‌রিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোলায় বিপুল প‌রিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

প্রতিনিধি

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোন। এসময় তাদের কাছ থেকে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

আটকরা হলেন- মফিজুল হক মজু (৬২), মো.শাকিল (২৬), মো.মোবারক (৩৮), মো.ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২). মো.সিকান্দার (৬৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রিফাত আহমেদ বলেন, ভোলা সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের ওপর দুর্ধর্ষ সন্ত্রাসী মো.মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন জমি দখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্রের ভয় দেখিয়ে অপরাধমূলক কাজ করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে ছয়জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা ১০টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত সব আলামতসহ আটক সন্ত্রাসীদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!