1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই অনন্য এক রেকর্ড গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য (এমপি) এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত কম সময়ে ভোটার থেকে সরকারপ্রধান হওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে আইনি বাধ্যবাধকতা থাকায় বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বীরের বেশে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দু’দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার হন। ইসির রেকর্ড অনুযায়ী, ভোটার হওয়ার মাত্র ৫৩ দিন পর তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ২৭ ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

ইসি জানায়, তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা ও ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!