1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড

প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত অনিক হোসেন পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট প্রদান করেন। পরে কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একজন দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে সরে যেতে বলেন। এ সময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করেন।

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল মান্নান চৌধুরী বলেন, ভোট কেন্দ্রের মধ্যে পুলিশের সাথে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা করা হয়েছে; অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!