1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে গোলাগুলি, বিমান বিধ্বংসী বস্তু নিক্ষেপ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে গোলাগুলি, বিমান বিধ্বংসী বস্তু নিক্ষেপ

প্রতিনিধি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে গোলাগুলি, বিমান বিধ্বংসী বস্তু নিক্ষেপ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেস মিরাফ্লোরেসের কাছে গোলাগুলি এবং বিমান বিধ্বংসী বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজধানী কারাকাসে তাদের প্রতিনিধি বিমান বিধ্বংসী বস্তু নিক্ষেপ করতে দেখেছে। এছাড়া প্রতিনিধি গোলাগুলির শব্দও শুনতে পেয়েছেন।তবে পরবর্তীতে জানা যায় দুটি আলাদা নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এমনটি হয়েছে।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, তারা প্রেসিডেন্ট প্যালেসের কাছের উরদানেতা আভেতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় অনুমতি ছাড়া একটি ড্রোন উড়ছিল। সেটিকে লক্ষ্য করে পুলিশ প্রথমে গুলি ছুড়েছে। মন্ত্রণালয় বলেছে, “কোনো ধরনের লড়াই হয়নি এবং পুরো দেশ শান্ত আছে।” তবে কে বা কারা ড্রোন উড়িয়েছে সেটি স্পষ্ট করেনি তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার গোলাগুলির ঘটনা খুব কাছ থেকে নজরে রাখছেন। কিন্তু এই গোলাগুলির সঙ্গে তারা জড়িত নন বলে উল্লেখ করেন তিনি।

জানা গেছে প্রেসিডেন্ট প্যালেসের কাছে যেসব নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।

সিএনএন জানিয়েছে, বাহিনীর সদস্যদের মধ্যে হওয়া কথোপকথন থেকে জানা গেছে, গোলাগুলির পর কালেকটিভোস নামে নিরাপত্তা বাহিনীর একটি গ্রুপ সহায়তা চেয়ে আরও ফোর্স পাঠানোর অনুরোধ জানায়। ওই সময় বার্তা দেওয়া হয়, প্রেসিডেন্ট প্যালেসে লড়াই হচ্ছে এবং একাধিক গুলির শব্দ শোনা গেছে।

কিন্তু পরবর্তীতে আরেক সদস্য জানান, গোলাগুলির পর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

পরবর্তীতে প্রথম কথা বলা ব্যক্তি জানান, ড্রোনকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!