1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াতে পারে: ইউএসজিএস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াতে পারে: ইউএসজিএস

প্রতিনিধি

ভেনেজুয়েলায় বুধবার আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি জানিয়েছে, তাদের উন্নত ‘পেজার’ (PAGER) প্রযুক্তির বিশ্লেষণের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইউএসজিএসের ভূতত্ত্ববিদ ভাশান রাইটস জানান, ভূমিকম্পের মাত্রা, গভীরতা, অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, অতীতের ভূমিকম্পের তথ্য এবং ভবনের কাঠামোগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রেই পেজারের পূর্বাভাস বাস্তব পরিস্থিতির কাছাকাছি থাকে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথমে ৭.২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধস, অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং পাহাড়ি এলাকায় ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত মানুষকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে।

সরকারি ও বেসরকারি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ শতাধিক মানুষকে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো জানিয়েছেন, বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!