1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো

প্রতিনিধি

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়েও আবারও আলোচনায় এসেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের স্বপ্ন পূরণ করে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

এই কঠিন সময়েও আন্দ্রেসের একটি ছোট্ট স্বপ্ন ছিল। বিশ্বকাপ স্টিকার অ্যালবামের জন্য নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার সংগ্রহ করতে চেয়েছিল সে। বিষয়টি রোনালদোর কানে পৌঁছালে তিনি পর্তুগালের জার্সি পরে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান শিশুটির উদ্দেশে।

ভিডিওবার্তায় রোনালদো বলেন,
“হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।”

সাংবাদিক গ্যাবি আরোচার প্রকাশিত তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় আন্দ্রেস ইতোমধ্যেই বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি হাতে পেয়েছে। পাশাপাশি রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পাচ্ছে সে।

উল্লেখ্য, এর আগে রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজও ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়ে মানবিক সহায়তা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!