1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধি

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার সময় রিয়াজুল মোস্তফার আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই যুবক কক্সবাজারের কুতুপালং ৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ইব্রাহিম বলেন, যুবকটি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে আসে এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদ দেখায়। আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি শেষ পর্যন্ত রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। এরপর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান   বলেন, আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ক্যাম্প-৬ এর বাসিন্দা। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!