1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাসানচরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ভাসানচরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন।

অনলাইন ডেস্ক :

সবুজায়নের জন্য ক্যাম্প এলাকায় বৃক্ষরোপণ ও শাকসবজি চাষ কর্মসূচী সেফ প্লাসের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কার্যক্রম ভাসানচরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন।  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সঙ্গে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ভন লিন্ড এ প্রতিশ্রুতির কথা জানান।

সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল রিজাইলেন্স প্রজেক্টের ২য় পর্যায়ের প্রকল্পে বরাদ্দ প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। এ বিষয়ে রাষ্ট্রদূত সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সাক্ষাৎকালে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি, কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম, কক্সবাজারের ক্যাম্পসমূহে শরণার্থীদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়:নিস্কাশন এবং রাখাইন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ এবং এ বি এম শফিকুল হায়দার উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!