1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

প্রতিনিধি
????????????????????????

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এরই জেরে অন্য খেলাতেও দুই দেশের সম্পর্কে অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই যেমন প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে অংশ নেওয়ার কথা বাংলাদেশের গলফারদের। তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে কি না এই প্রশ্ন শুনতে হলো ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং পিজিটিআই সভাপতি কপিল দেবকে।

মুস্তাফিজ ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। তারপর নিরাপত্তা শঙ্কায় আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত রেখেছে ভারত। আগামী মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে না যাওয়ার ব্যাপারে পণ করেছে বাংলাদেশ। এছাড়া দেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।

আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গতকাল (সোমবার) এক প্রশ্নের উত্তর দিলেন কপিল। তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ট্যুরের উল্লেখযোগ্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন। পিজিটিআই থেকে বাংলাদেশি গলফারদের নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কপিল বলেন, ‘আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে চিঠিতে জানিয়েছে, কোনোভাবে তারা ভারতে তাদের বিশ্বকাপ লিগ ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তারা। আইসিসি এখন এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!