1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভারতের মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেফতার

প্রতিনিধি

মুম্বাই, ১৭ মে, ২০২৪ : মুম্বাইতে বিলবোর্ডের দুর্ঘটনায় ১৬ জন নিহত পরে ভারতীয় পুলিশ বিলবোর্ডের মালিককে গ্রেপ্তার করেছে। বিশাল বিলবোর্ডটি একটি পেট্রোল স্টেশনে ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। মিডিয়া রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সোমবারের দুর্ঘটনার ধ্বংসাবশেষের নিচ থেকে আরও ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলীয় এই মেগাসিটিতে প্রবল বৃষ্টি এবং ধুলো ঝড়ের সময় বিশাল বিলবোর্ডটি ধসে পড়ে।
পুলিশ বিলবোর্ডের মালিক ভাভেশ ভিন্দের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে। বিলবোর্ড ধসের পর মালিক মুম্বাই থেকে পালিয়ে গিয়েছিলেন।
পুলিশের যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৮শ’ কিলোমিটার উত্তরে পর্যটন শহর উদয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গৌতম সংবাদপত্রকে বলেছেন, ‘ভিন্দেকে উদয়পুরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন,‘আমাদের দলগুলো তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে খুঁজে পেয়েছে।’
সোমবার মুম্বাইয়ে আঘাত হানা ঝড় গাছ উপড়ে ফেলেছে। শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট হয় এবং শহরের ট্রেন নেটওয়ার্ক ব্যাহত হয়।
মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে ফ্লাইট বাতিলের পাশাপাশি কমপক্ষে ১৫টি প্লেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!