1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়

প্রতিনিধি

সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া। টোকিও অলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে এরই মধ্যে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই অ্যাথলেট। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে দেখা যাবে কানাডার হয়ে লড়াই করতে।

ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব নিয়েছেন ৩০ বছরের প্রতিভাবান এই শুটার। গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার ছিলেন অঙ্গদ। জাতীয় দলেও নিয়মিত ছিলেন। মূলত পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। এ বছর থেকেই কানাডার জার্সি গায়ে খেলার কথা রয়েছে তার। চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। তার আগে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা থাকল না অঙ্গদের।

এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেছেন, ‘‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিল। ও কোন দেশের হয়ে খেলবে, সেটা ওর সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। ওর মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত ভাবে বড় ক্ষতি। কিন্তু ওকে আটকানোর কোনও উপায় আমাদের নেই।’’

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গদ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!