1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ যেমন ছিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ যেমন ছিল

প্রতিনিধি

কদিন আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা ছিল। পরে পাকিস্তান সরকার তাদের খেলার অনুমোদন দিয়েছে। গতকাল (রোববার) কলম্বোতে মুখোমুখি হয়েছিল দুই দল। ধারণা করা হয়েছিল, এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে পাকিস্তান। কিন্তু আগের রূপেই দেখা গেল সালমান আগাদের। এই পরাজয়ের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, সেটা জানালেন কোচ মাইক হেসন।

টস হেরে আগে ব্যাটিং করে ভারত ইশান কিষাণের ফিফটিতে ৭ উইকেটে ১৭৫ রান করে। তারপর পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়। ৬১ রানের পরাজয়ে তারা ভারতের কাছে পাত্তা পায়নি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ফাইনালসহ তিন ম্যাচ খেলে সবগুলো হেরেছিল। হেসন ছিলেন সেবার ডাগআউটে। এবার ভারতের কাছে টানা চতুর্থ হার দেখলেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে হেসন জানালেন ড্রেসিংরুমের অবস্থা। তিনি বললেন, ‘হতাশায় এই মুহূর্তে ড্রেসিংরুমে থমথমে পরিবেশ। কারণ তারা জানে পাকিস্তানের কাছে এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ।’

তিনি বলে গেলেন, ‘আমরা জানি ভারতের বিপক্ষে পাকিস্তান, এটা বিশাল একটা ম্যাচ। আজকের আগে আমরা টানা ম্যাচ জিতেছিলাম, তাই আজ আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আজ আমরা পাত্তা পেলাম না।’

এই স্টেডিয়ামে আগের তিন ম্যাচ প্রথমে ব্যাট করা দলই জিতেছিল, তবুও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেন নিলো পাকিস্তান? এনিয়ে হেসন বললেন, ‘আমি মনে করি শুরুতে বল বেশ স্পিন করছিল এবং আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু কিষাণ যেভাবে খেলল, সে আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’

সুপার এইটে উঠতে নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। হেসন দলের ওপর থেকে আশা হারাচ্ছেন না, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি কিছু ভালো ক্রিকেট খেলে। তাই আমরা টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!