1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাজা লাচ্ছা? জেনে নিন কী ভাবে বানাবেন? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভাজা লাচ্ছা? জেনে নিন কী ভাবে বানাবেন?

প্রতিনিধি

গোটা এক মাস কৃচ্ছ্রসাধনের পর আসছে ইদ। রমজান মাস জুড়ে নানা রকম খাওয়াদাওয়া তো হয়েছে। কিন্তু ইদ উপলক্ষে ৩-৪ দিন উদ্‌যাপনের আয়োজন তো একটু অন্য রকম হবেই। থাকবে নানা রকম ফল, মুখরোচক ভাজাভুজি, পরোটা, বিরিয়ানি, পোলাও। সঙ্গে মুরগি, খাসির নানা রকম পদ। শেষ পাতে মুখমিষ্টির জন্য থাকবে ফিরনি, সেমাই। সাধারণত সেমাই দিয়ে আমরা দুধের পায়েসই বানিয়ে থাকি। ইদে কিন্তু সেমাইয়ের তেমন পদ বানানো হয় না। ইদের সেমাই হয় শুকনো। ঘিয়ের গন্ধ ভেসে আসে আশপাশ থেকে। কিন্তু দুঃখ একটাই। এ বছর ইদে একটিও নিমন্ত্রণ জোটেনি। তাই বলে কি লাচ্ছা সেমাই খাওয়ার স্বপ্ন পূরণ হবে না? নিশ্চয়ই হবে। বাড়িতে তেমন সেমাই বানানো যায় সহজেই। রইল তার রেসিপি।

উপকরণ:

১) লাচ্ছা সেমাই: ৪০০ গ্রাম

২) ঘি: ৩ টেবিল চামচ

৩) তেল: ৩ টেবিল চামচ

৪) ছোট এলাচগুঁড়ো: আধ চা চামচ

৫) চিনি গুঁড়ো: দেড় কাপ

৬) নারকেল কোরানো: আধ কাপ

৭) কাজুবাদাম কুচি: ২ টেবিল চামচ

৮) কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

৯) পেস্তাবাদাম কুচি: ২ টেবিল চামচ

১০) শুকনো ফল কুচি: ২ টেবিল চামচ

গ্রীষ্মের দহনজ্বালা জুড়োবে, আবার ওজনও ঝরাবে, রইল লস্যি বানানোর তিন প্রণালী

প্রথমে একটি কড়াইতে সামান্য ঘি দিয়ে সব রকম বাদাম ভেজে তুলে রাখুন।

এর পর ওই ঘিয়ের মধ্যে সেমাই দিয়ে হালকা করে ভেজে নিন। উপর থেকে সামান্য একটু এলাচ গুঁড়ো দিন।

এ বার মিহি করে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে নাড়তে থাকুন যত ক্ষণ না পর্যন্ত চিনি একেবারে মিশে যায়। তার পর উপর থেকে নারকেল কোরা আর ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিন।

চিনির রস একদম শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

পরিবেশন করার আগে উপর থেকে শুকনো ফল ছড়িয়ে সাজিয়ে নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!