1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাঙচুর-লুটতরাজ করে পদ হারাল বিএনপি নেতা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ভাঙচুর-লুটতরাজ করে পদ হারাল বিএনপি নেতা

প্রতিনিধি

পটুয়াখালী বাউফলের পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ অব্যাহতি দেওয়া হয়। শনিবার (১০ আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার বিরুদ্ধে বিভিন্নস্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগের ভিত্তিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পৌর বিএনপির সদ্য পদ হারানো সভাপতি হুমায়ুন কবিরের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!