1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে রংপুরবাসীর আগ্রহ তুঙ্গে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে রংপুরবাসীর আগ্রহ তুঙ্গে

প্রতিনিধি

ঈদুল আজহার ছুটিতে ভ্যাপসা গরম উপেক্ষা করে রংপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। ঈদের তৃতীয় দিন শনিবার (৩০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

রংপুর চিড়িয়াখানা, ভিন্নজগত, আনন্দনগর, চিকলি ওয়াটার পার্ক, নিসবেতগঞ্জের ঘাঘট নদীর তীর, টাউন হল চত্বর, শতবর্ষী তিস্তা রেলওয়ে সেতু ও মহিপুর তিস্তা সড়ক সেতু এলাকায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে এসব স্থান।

রংপুর চিড়িয়াখানা ঘুরতে আসা অনেক দর্শনার্থী নতুন প্রাণী সংযোজনের দাবি জানিয়েছেন। কেউ কেউ আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় আনারও দাবি করেন। শিশুদের মধ্যে এ নিয়ে ছিল বিশেষ আগ্রহ।

অন্যদিকে তিস্তা রেলওয়ে সেতু ও তিস্তা সড়ক সেতু এলাকায় গোধূলিবেলার সৌন্দর্য উপভোগ করতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নদীর বুকে নৌকাভ্রমণ, বালুচরে হাঁটাহাঁটি এবং নির্মল পরিবেশে সময় কাটাতে পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন দর্শনার্থীরা।

রংপুর চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানান, তীব্র গরমের কারণে গত বছরের তুলনায় দর্শনার্থী কিছুটা কম হলেও ঈদের ছুটিতে প্রতিদিনই ভালো সংখ্যক মানুষ আসছেন। তবে দর্শনার্থীরা নতুন প্রাণী আনার দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯২ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা রংপুর চিড়িয়াখানা দেশের অন্যতম সরকারি চিড়িয়াখানা। প্রায় ২২ একর জায়গাজুড়ে বিস্তৃত এ চিড়িয়াখানায় বর্তমানে ৩১ প্রজাতির ২৪৯টি প্রাণী রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!