1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রিগেডে শুভেন্দুর শপথ, কালীঘাটে সাংস্কৃতিক বার্তায় মমতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রিগেডে শুভেন্দুর শপথ, কালীঘাটে সাংস্কৃতিক বার্তায় মমতা

প্রতিনিধি


বিস্তারিত প্রতিবেদন

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে যাচ্ছেন। একই দিনে কলকাতার কালীঘাট-এ নিজ বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, মমতার কালীঘাটের বাড়ির চত্বরে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তৃণমূলের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সদস্য বাবুল সুপ্রিয়

তবে এবারের আয়োজন তুলনামূলক ছোট পরিসরে করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, কয়েকটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।

তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব দলের সব স্তরে রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশনা দিলেও বর্তমানে দলটির প্রধান গুরুত্ব রয়েছে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোতে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবীন্দ্রজয়ন্তীর এই কর্মসূচি শুধু সাংস্কৃতিক আয়োজন নয়; বরং নির্বাচনের পর তৃণমূলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ বার্তার দিকেও সবার নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!