1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে কেউ বা কারা বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়, তবে অর্থের ভল্ট অক্ষত রয়েছে বলে জানা গেছে।
চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ব্যাংকের বাইরে থেকে আগুনের শিখা দেখা যায়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
তিনি বলেন, আমরা ধারণা করছি, কেউ পরিকল্পিতভাবে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।
বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা অনেকটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে ব্যাংকের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে এটি নাশকতা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা কেউ প্রত্যক্ষ করেনি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!