1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যানার টানাতে হামলার স্বীকার, প্রতিবাদে সেনবাগে শাপলা কলির বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্যানার টানাতে হামলার স্বীকার, প্রতিবাদে সেনবাগে শাপলা কলির বিক্ষোভ

প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শাপলা কলি প্রতীকের প্রার্থীর এক সমর্থকের ওপর হামলার ঘটনায় সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সেনবাগ বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে আসামিদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়।

জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর এলাকায় শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার ব্যানার টানাতে গেলে সাখাওয়াত (২৮) নামে তার এক সমর্থকের ওপর ধানের শীষ প্রতীকের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে সাখাওয়াত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শাপলা কলির সমর্থকরা সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেনবাগ থানা মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক এবং সেনবাগ পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইয়াছিন মিয়াজীসহ স্থানীয় নেতাদের।

সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। ব্যানার সাঁটানোর মতো সাধারণ কাজেও হামলা প্রমাণ করে, তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় গণতন্ত্র রক্ষায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এদিকে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, উত্তর সাহাপুরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মাসুদ আলমকে দলের সব কার্যক্রম ও স্তর থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির কোনো পদ-পদবিতে নেই, শুধুমাত্র একজন সমর্থক ছিলেন। তার ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দল কোনোভাবেই নেবে না। আইনের দৃষ্টিতে তিনি একজন সাধারণ নাগরিক এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!