1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটিং-বোলিং যাই করি চাই ভালো শুরু, বললেন সাকিব - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

ব্যাটিং-বোলিং যাই করি চাই ভালো শুরু, বললেন সাকিব

প্রতিনিধি

অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। ধ্বংসস্তূপ বললেও যেন কম বলা হয়! ৪৩ রানেই অলআউট। শুরুটা এমন হলে যে কোনো দলই লড়াইয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে পড়ে। পরের ইনিংসে ঘুরে দাঁড়ানোর কাজটা তাই অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে সেই কাজটি করেছে তা নয়। আসলে প্রথম ইনিংসের ওই মড়ক থেকে ব্যাটসম্যানেরা বেরিয়ে আসতে পারেননি। কিংস্টনে দ্বিতীয় টেস্টের তাই ভালো শুরুতে ভীষণ গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

কিংস্টনের স্যাবাইনা পার্কে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সাকিবদের জন্য এই ম্যাচ যতটা সিরিজ বাঁচানোর লড়াই নিজেদের ফিরে পাওয়ার লড়াই তার চেয়েও বেশি। ওয়েস্ট ইন্ডিজের বোলারেরা যে প্রথম টেস্টে তামিম-সাকিব-মুশফিকদের নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে! সেটি ফিরিয়ে দেওয়া না হোক অন্তত নিজেদের খেলাটা খেলতে হবে তাঁদের। সে জন্য প্রথম দিনে আগে ব্যাটিং কিংবা বোলিং যাই হোক না কেন, ভালো শুরুতে গুরুত্ব দিচ্ছেন সাকিব।

কিংষ্টনের স্থানীয় সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। কীভাবে শুরু করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আগে ব্যাটিং করি আর বোলিং করা সেটি বিষয় না, খুব ভালো শুরু করাটা ভীষণ প্রয়োজনীয়। এরপর সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। যেহেতু পাঁচ দিনের ম্যাচ তাই বেশির ভাগ সেশন জয়ের চেষ্টাটা নিশ্চিত করতে হবে।’

অ্যান্টিগা টেস্টের আড়াই দিনে বাংলাদেশ কোনো সেশনেই স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রথম ইনিংসে তো ২০ রানের মধ্যেই ৫ উইকেট নেই। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে ১৩৭.৩ ওভার। এরপর আবারও ব্যাটিংয়ে নেমে যে ‘লাউ সেই কদু’—৫০ রান তুলতেই নেই ৬ উইকেট। এখান থেকে স্কোরটা যে এক শ পার হয়েছে সেটিও প্রথম ইনিংস বিচারে কম প্রাপ্তি না!

প্রথম টেস্টে দলের পারফরম্যান্স নিয়ে সাকিব ভীষণ হতাশ। সোজাসাপটা স্বীকার করেছেন, দলের কেউ নিজের সামর্থ্য কিংবা মানদণ্ড অনুযায়ী খেলতে পারেনি, ‘অবশ্যই ভীষণ হতাশ। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমরা যেভাবে খেলেছি সেটা আসলে গড়পড়তাও না। স্বাভাবিক খেলাটাও খেলতে পারিনি। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।’ সেই লক্ষ্যে সাকিব কিন্তু আশার বাণীও শুনিয়েছেন। প্রথম টেস্টে জঘন্য খেললেও দলের সবাই ‘এখন আত্মবিশ্বাসী। এটা নতুন একটা ম্যাচ। সবাই ভালো করতে মুখিয়ে আছে।’

স্যাবাইনা পার্কের উইকেট এমনিতেই পেসবান্ধব। এখানকার বাইশ গজ নিয়ে অধিনায়কের কথা শুনলে দলের ব্যাটসম্যানদের শঙ্কা বাড়তে পারে। অ্যান্টিগার তুলনায় স্যাবাইনা পার্কে বেশি পেস আর বাউন্স আশা করছেন সাকিব। তাঁর নিজের ভাবনামতে, স্যাবাইনা পার্কে ধারাবাহিক উচ্চতা ও পেসে ব্যাটে আসবে বল। ‘ট্রু উইকেট’ বলতে যা বোঝায় আরকি। সাকিবের ভাষ্য, ‘এই উইকেটে নিজেদের খেলাটা খেলতে পারলে সাফল্য আসবেই। আগে ব্যাটিং কিংবা বোলিং যাই করি না কেন, যত দ্রুত সম্ভব উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

সেটি করতে পারলেই ভালো। নইলে স্যাবাইনা পার্কে ফিরে আসতে পারে অ্যান্টিগা? কে জানে! প্রথম টেস্টে বাংলাদেশ যেমন খেলেছে তাতে সমর্থকদের মনে ভয়টা ঢুকে যাওয়া অমূলক কিছু নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!