1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যবসায়ীর বাড়ির গেটে বোমা ও কাফনের কাপড় - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

ব্যবসায়ীর বাড়ির গেটে বোমা ও কাফনের কাপড়

প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে জহুরুল ইসলাম নামের এক ওষুধ ব্যবসায়ীর বসতবাড়ির গেটের সামনে থেকে একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) ভোরে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জহুরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। জহুরুল ইসলাম মিঠু চৌগাছা গ্রামের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।

জহিরুল ইসলাম মিঠু বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ রঙের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মােড়ানো একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!