1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল—৫ সদস্যের সাইবার চক্র গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল—৫ সদস্যের সাইবার চক্র গ্রেপ্তার

প্রতিনিধি

টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গ্রেপ্তারকৃতরা হলেন— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিব।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। তারা মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের টার্গেট করত।

র‌্যাবের তথ্য অনুযায়ী, এই চক্র ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর ব্যক্তিগত ছবি সংগ্রহ এবং কখনো শত্রুতামূলক উদ্দেশ্যে গোপন ছবি হাতিয়ে নিয়ে তা ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় করত।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর র‌্যাব-৮ এর একটি দল ভোলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ছবি অনলাইনে আরও সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!