1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট

প্রতিনিধি

বোনের বিয়েতে কৃতির আবেগঘন পোস্ট
বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যানন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর গায়ক স্টেবিন বেনবে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান- উভয় রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে।

বোনের বিদায়লগ্নে নিজেকে সামলাতে পারেননি কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে আজ পর্যন্ত কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা লিখেছেন।

কৃতি লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না ঠিক কী অনুভব করছি। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেল! যখন আমার বয়স মাত্র পাঁচ, তখন ওকে প্রথম কোলে নিয়েছিলাম। আর আজ সেই হাত দিয়েই ওর বিয়ের গাঁটছড়া বেঁধে দিলাম। নূপুর, তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী কনে।’

বোন জামাই স্টেবিন বেনের সঙ্গে কৃতির সম্পর্ক বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ। স্টেবিনকে উদ্দেশ্য করে কৃতি বলেন, ‘গত পাঁচ বছর ধরেই তুমি আমাদের পরিবারের অংশ। আজ তা পূর্ণতা পেল।’

শেষে লিখেছেন, ‘আমি সারাজীবনের জন্য কেবল একটি ভাই নয়, বরং একজন ভালো বন্ধুও পেলাম। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। তবে মনে রেখো স্টেবিন, নূপুর আমার ‘জান’। আমি ওকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং তোমাকে আমাদের সেনন পরিবারে স্বাগত জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!