1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈষম্যবিরোধী নেতাকে হত্যার ঘটনায় বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বৈষম্যবিরোধী নেতাকে হত্যার ঘটনায় বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিনিধি

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতরাতে দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৮ মার্চ) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য গেল রাতে, পেট্রোল পাম্পে তেল আনতে গিয়ে কর্মচারীদের মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাহদহ জেলার সাবেক আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য নীরব নিহত হন। এরপর বৈষম্যবিরোধী নেতাকর্মীরা ওই মালিকের তেলের পাম্প ভাঙচুর করে। এ সময় রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!